প্রকাশিত: Tue, Dec 27, 2022 10:10 PM
আপডেট: Thu, Jun 4, 2026 9:51 AM

পপ রক গায়ক হ্যাপি আখন্দের প্রয়াণ দিবস, তাঁকে বাংলাদেশি সংগীতের বরপুত্র বলা হতো

তানবীন সবুজ : [১] হ্যাপি আখন্দ একজন বাংলাদেশি গায়ক এবং সংগীত আয়োজক। তাকে বাংলাদেশি সঙ্গীতের বরপুত্র বলা হত। তিনি আর ডি বর্মণ, আববাসউদ্দীন, মান্না দে, সমর দাশের মতো সংগীতজ্ঞের প্রশংসা আর স্নেহ অর্জন করেছিলেন নিজ যোগ্যতায়। [২] হ্যাপি আখন্দ ১৯৬৩ সালের ১২ অক্টোবর ঢাকার পাতলা খান লেনে জন্মগ্রহণ করেন। মাত্র ১০ বছর বয়সে তাঁর হাতে গিটারের তাল ধরা দেয়। শুরুর দিকে হ্যাপী আখন্দ ভাই লাকী আখন্দের সঙ্গে বিভিন্ন কনসার্টে অংশ নিতেন তবলা বাজানোর জন্য।  [৩] হ্যাপি আখন্দ ‘উইন্ডি সাইড অব কেয়ার’ নামে একটি ব্যান্ড গড়েছিলেন যা ছিল একটি পাকিস্তানি ব্যান্ড। সেখানে তিনি দক্ষ হাতে গিটার বাজানোর পাশাপাশি গানও গাইতেন। কলকাতার মধু মুখার্জি ছিলেন তাঁর ছাত্র। ১৯৭৫ সালে ‘আবার এলো যে সন্ধ্যা’ গানটি লিখেছিলেন এসএম হেদায়েত এবং সুর করেছিলেন লাকী আখন্দ। এই গানটির সংগীত আয়োজন করে হ্যাপি আখন্দ বাংলাদেশ টেলিভিশনে গেয়েছিলেন। লাকী আখন্দের সঙ্গে হ্যাপির বয়সের ব্যবধান বড়জোর ১০ বছরের হলেও তারা ছিলেন বন্ধুর মতো। ১৯৭২ এর পর ‘২১ শে ফেব্রুয়ারি’, ‘২৬ শে মার্চ’, ‘১৬ই ডিসেম্বর’ এর মতো জাতীয় উৎসবগুলোতে গণসঙ্গীত পরিবেশন করতো হ্যাপী।  [৪] হ্যাপি আখন্দের গাওয়া জনপ্রিয় গান হলোÑ ‘আবার এল যে সন্ধ্যা’, ‘কে বাঁশি বাজায় রে’, ‘খোলা আকাশের মতো তোমাকে হৃদয় দিয়েছি’, ‘নীল নীল শাড়ি পরে’, ‘পাহাড়ি ঝরনা’, ‘এই পৃথিবীর বুকে আসে যায়’, ‘স্বাধীনতা তোমায় নিয়ে গান তো লিখেছি’। তিনি ২৮ ডিসেম্বর ১৯৮৭ সালে অকালে মারা যান।